নিজের আইটেম, মব বা ইভেন্টে custom শব্দ যোগ করলে Add-on অনেক বেশি জীবন্ত লাগে। এই লেসনে একটা শব্দ যোগ করে সেটা কমান্ড দিয়ে বাজাব।
ধাপ ১: সঠিক ফরম্যাটের ফাইল
- Minecraft Bedrock-এ শব্দ হতে হবে .ogg ফরম্যাটে (mp3/wav নয়)।
- mp3/wav থাকলে Audacity বা যেকোনো অনলাইন কনভার্টার দিয়ে .ogg-তে কনভার্ট করো।
- ফাইলটা রাখো RP-র ভেতরে:
sounds/custom/ফোল্ডারে।
ধাপ ২: sound_definitions.json
গেমকে বলতে হবে "এই নামের শব্দটা মানে এই ফাইল"। এজন্য RP-র sounds/ ফোল্ডারে এই ফাইল বানাও:
sounds/sound_definitions.json
1{2"format_version": "1.14.0",3"sound_definitions": {4"myaddon.magic.cast": {ⓘ5"category": "player",ⓘ6"sounds": [7"sounds/custom/magic_cast"ⓘ8]9}10}11}
- L4এটা শব্দের ID — যেকোনো নাম, কিন্তু namespace.category.name প্যাটার্ন ভালো অভ্যাস।
- L5category: কোন ভলিউম স্লাইডার একে নিয়ন্ত্রণ করবে (player / hostile / block / music ইত্যাদি)।
- L7.ogg ফাইলের path, এক্সটেনশন ছাড়া। একাধিক দিলে গেম র্যান্ডম একটা বাজায়।
ধাপ ৩: গেমে বাজাও
world-এ ঢুকে chat-এ কমান্ড দাও:
text
1/playsound myaddon.magic.cast @sⓘ
- L1@s মানে নিজের কাছে বাজাও। শব্দ শোনা গেলে সব ঠিক আছে।