About এই অ্যাকাডেমি
Minecraft Bedrock Edition-এর Add-on ডেভেলপমেন্ট শেখার সবচেয়ে বড় সমস্যা হলো — তথ্য ছড়িয়ে-ছিটিয়ে আছে। কেউ JSON শেখায়, কেউ Components, কেউ Script API, কিন্তু কোনটার পর কোনটা শিখতে হবে সেটা কেউ গুছিয়ে বলে না।
এই অ্যাকাডেমির লক্ষ্য একটাই — একটা পরিষ্কার, ধাপে-ধাপে পথ। যাতে যে কেউ, এমনকি প্রোগ্রামিং না জানা মানুষও, একদম শূন্য থেকে শুরু করে নিজের Add-on বানিয়ে Marketplace-এ বিক্রি করা পর্যন্ত যেতে পারে।
সব ব্যাখ্যা সহজ বাংলায়, কিন্তু টেকনিক্যাল টার্ম ইংরেজিতেই রাখা হয়েছে — কারণ আসল ডকুমেন্টেশন আর কমিউনিটি ইংরেজিতে কথা বলে।
নীতি
- 🛠️Project-basedপ্রতিটা মডিউলে নিজের হাতে কিছু একটা বানাবে — শুধু পড়া নয়।
- 🇧🇩বাংলায়জটিল জিনিস সহজ ভাষায়, যাতে আটকে না যাও।
- 🆓ফ্রি ও খোলাশেখা শুরু করতে কোনো সাইন-আপ বা পেমেন্ট লাগে না।
তৈরি? তাহলে শুরু করা যাক।
🚀 প্রথম লেসন →