Add-on বানাতে দামি কোনো সফটওয়্যার লাগে না। সবগুলো ফ্রি। নিচের টুলগুলো ইনস্টল করে নাও।
১. VS Code (কোড এডিটর)
JSON ফাইল লিখতে আমরা Visual Studio Code ব্যবহার করব — ফ্রি, হালকা, এবং Minecraft-এর জন্য দারুণ extension আছে। code.visualstudio.com থেকে নামাও।
২. দরকারি Extension
- Blockception's Minecraft Bedrock Development — JSON-এ ভুল ধরিয়ে দেয়, auto-complete দেয়। সবচেয়ে জরুরি।
- Bridge. (bridge-core) — চাইলে আলাদা ডেডিকেটেড Add-on এডিটর হিসেবেও ব্যবহার করতে পারো।
৩. কোথায় addon বানাবো?
একদম সহজ — তোমার PC-তে যেকোনো জায়গায় একটা ফোল্ডার বানাও, যেমন D:\my-addon\। এখানেই তুমি সব JSON ফাইল, texture ইত্যাদি রাখবে। কোনো বিশেষ system ফোল্ডার খোঁজার দরকার নেই।
VS Code খুলে File → Open Folder দিয়ে তোমার ওই my-addon ফোল্ডারটা খোলো। এখন তুমি প্রজেক্টে কাজ করতে প্রস্তুত।
৪. গেমে টেস্ট করা — .mcaddon দিয়ে import
addon বানানো শেষে গেমে আনা খুবই সহজ। তোমার addon ফোল্ডারটা zip করো, তারপর zip ফাইলের নামের শেষটা পাল্টে .zip থেকে .mcaddon করে দাও — যেমন MyAddon.mcaddon।
- 1addon ফোল্ডারের ভেতরের জিনিসগুলো (behavior_pack, resource_pack) সিলেক্ট করে zip করো।
- 2zip ফাইলের নাম পাল্টে
.mcaddonextension দাও (যেমনMyAddon.mcaddon)। - 3ফাইলটায় double-click করো — Minecraft নিজে থেকে খুলে addon-টা import করে নেবে।
- 4এরপর গেমে নতুন world বানানোর সময় Behavior Pack ও Resource Pack-এ গিয়ে তোমার addon Activate করো।